ডাকাতি করে পালানোর সময় দুইজনকে পিটুনি
চট্টগ্রামে ডাকাতি করে পালানোর সময় দুইজনকে ধরে পিটুনি দিয়েছে স্থানীয়রা।
সোমবার বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন গুলবাগ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
পিটুনি আহত মো. বাবুল (৪৫) ও মো. সাদেককে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে গুলবাগ আবাসিক এলাকার ‘বিসমিল্লাহ ম্যানসনের’ দ্বিতীয় তলার তিনটি ইউনিটে হানা দেয় ৬/৭ জন ডাকাত।
“ডাকাতরা ওই ভবনের দারোয়ানকে সঙ্গে নিয়ে ভবনের বাসাগুলোয় ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট করে।
ম্যাপ: চট্টগ্রাম
দুই ডাকাতের কাছে একটি ছুরি, চাপাতি ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে বলে জানান ওসি মহসিন।
ভবনের বাসিন্দারা ৩/৪ লাখ টাকা, তিনটি মোবাইল ফোন ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার লুটের কথা জানিয়েছেন, বলেন তিনি।
ডাকাতির পর থেকে ভবনের দারোয়ান পলাতক জানিয়ে ওসি বলেন, “ডাকাত দলের সব সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের ধরতে অভিযান চালানোর পাশাপাশি দারোয়ানকেও পুলিশ খুঁজছে।”
