২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের দুই একর জমি দখলমুক্ত

চট্টগ্রামের ঝাউতলা থেকে জাকির হোসেন সংযোগ সড়ক পর্যন্ত অংশে অভিযান চালিয়ে বাংলাদেশ রেলওয়ের দুই একর জমি দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 07:52 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইসরাত রেজা।

পূর্ব রেলের ভূ-সম্পত্তি কর্মকর্তা আবদুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝাউতলা থেকে জাকির হোসেন সংযোগ সড়ক পর্যন্ত রেললাইনের পাশে এবং মূল সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

“অভিযানে কাঁচা ও সেমিপাকা প্রায় পাঁচশ বসতঘর, দোকান ও গ্যারেজ উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় দুই একর জমি দখলমুক্ত হয়েছে।”

অভিযানে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনও ছিলেন।