চট্টগ্রামে গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুচোর সন্দেহে একব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
নিহত জহির আহমেদ (৪৫) উপজেলার ফুলবাগিচা সরদার পাড়ার বাসিন্দা।
সোমবার গভীর রাতে উপজেলার ধামাইরহাট পাল পাড়ায় এ ঘটনা ঘটে বলে রাঙ্গুনিয়া থানার এসআই আব্দুর রশিদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত সাড়ে ১২টার দিকে পাল পাড়া এলাকায় গরুচোর সন্দেহে জহিরকে পিটুনি দেয় স্থানীয়রা।
“খবর পেয়ে পুলিশ গিয়ে জহিরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”
