চট্টগ্রামে খালের ভেতর কাটা পা
চট্টগ্রামে অজ্ঞাত এক ব্যক্তির কাটা বাম পা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ছোট পুল এলাকার খাল থেকে খণ্ডিত ওই পা পাওয়া যায় বলে হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাম পায়ের উরু থেকে কাটা অংশটি পলিথিনে মোড়ানো ছিল।
“পরে ওই এলাকা ও খালের আশে পাশে তল্লাশি চালানো হলেও আর কিছু পাওয়া যায়নি।”
কাটা পা কীভাবে খালের পানিতে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি প্রণব জানান।
