২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 03:33 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার ভোর রাতে উপজেলার পূর্ব চাম্বলের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন।

গ্রেপ্তার মো. রিপন (২৭) ওই এলাকার মৌলভী মো. জাহাঙ্গীরের ছেলে।

ওসি স্বপন জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর শীলপাড়ায় হামলা চালিয়ে দয়ালহরি শীল নামে এক বৃদ্ধকে হত্যা, বাঁশখালী থানায় হামলা ও আদালতে অগ্নিসংযোগসহ নাশকতার আটটি মামলা আছে রিপনের বিরুদ্ধে।

“রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়।”

রিপনের কাছ থেকে একটি দেশি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে ওসি জানান।