২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় মা, দুই ছেলের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 11:26 AM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরি প্রোজেক্ট সড়কের পিতা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ থানার এসআই মো. মাঈনুদ্দীন জানান।

নিহতরা হলেন- মিরসরাই ইমামপুর গ্রামের বাসিন্দা দিদারুল আলমের স্ত্রী শাহিদা আক্তার (৩২) এবং তার দুই ছেলে সাইদুল ইসলাম (৭) ও মো. সাইমন (১)।

এসআই মাঈনুদ্দীন জানান, সকালে ঢাকা থেকে এসে বাস থেকে নেমে অটো রিকশায় বাড়ি ফিরছিলেন দিদারুল আলম ও তার পরিবারের সদস্যরা।

“পথে একটি পিকআপ ভ্যান অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দিদারুল আলম ও অটোরিকশার চালক প্রাণে বেঁচে যান।”

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা লাশ উদ্ধার করে দিদারুলের বাড়ি নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠায় বলে এসআই মাঈনুদ্দীন জানান।