২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 10:01 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

নিহত ফরহাদ হোসেন হৃদয় (০৯) জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার মহাসড়কের মাওয়া-ফকির আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির এসআই মো. ফরিদ উদ্দিন।

এসআই ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল থেকে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যান হৃদয়।

“প্রত্যক্ষদর্শীদের বর্ণনা না পাওয়ায়- কোন ধরনের গাড়ির চাপায় শিশুটি নিহত হয়েছে সেটা বলা যাচ্ছে না।”

পুলিশ গাড়িটি চিহ্নিত করার চেষ্টা করছে বলে জানান হাইওয়ে পুলিশের এই পুলিশ।