চট্টগ্রামে হাজতির মৃত্যু
চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান মো. মনসুর (৫০)।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন জানান, মনসুর গত ২২ ফেব্রুয়ারি ডাবলমুরিং থানার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় তার মৃত্যু হয়।”
হৃদরোগে আক্রান্ত হয়ে মনসুর মারা যান বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান কারা কর্মকর্তা মনির।
