২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে যাত্রীর পায়ুপথ থেকে ৮ সোনার বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করে তার পায়ুপথ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 03:55 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

আটক মোহাম্মদ পারভেজ ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে আসেন।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে ওই ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করার পর আগে থেকে খবর পেয়ে পারভেজকে আটক করা হয়।

“এরপর সঙ্গে থাকা ব্যাগ ও শরীরে তল্লাশি চালিয়ে অবশেষে তার পায়ুপথে সোনার বার পাওয়া যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সেগুলো বের করা হয়।”

প্রায় এক কেজি ওজনের এই আটটি সোনার বারের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।