২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরিতে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার এক বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 06:54 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে খুলশী থানার লালখান বাজার এলাকার হাইলেভেল সড়কে নিউ সুইচ কেয়ার বেকারিতে ওই অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, “অভিযানে গিয়ে দেখতে পাই অত্যন্ত নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে।

“ওই বেকারিতে কালো রঙের পোড়া পাম তেল ব্যবহার করা হচ্ছিল। খালি হাতেই মেশানো হচ্ছিল ক্রিম। পাশাপাশি খোলা অবস্থায় ফেলে রাখা ডালডার সাথে চিনি মিশিয়ে বানানো হচ্ছে বাটার।”

ছত্রাক পড়া কিছু বেকারি পণ্যও উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বেশিরভাগ পণ্যেই উৎপাদনের বা মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ লেখা নেই বলে জানান রুহুল আমিন।

“এ কারণে বেকারিটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।”

এছাড়া অভিযানে ৪০ লিটার পুরনো পাম ওয়েল এবং ১৫ কেজি বেকারি পণ্য নালায় ফেলে ধ্বংস করা হয়।