চট্টগ্রামে স্টোভের আগুনে দগ্ধ চা দোকানি
চট্টগ্রাম নগরীর ছোটপোল এলাকায় স্টোভের আগুনে দগ্ধ হয়েছেন এক চা দোকানি।
দগ্ধ মাঈন উদ্দিন (৪০) ছোট পোল এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বেলা দেড়টার দিকে দোকানের স্টোভে তেল ঢালার সময় আগুন লেগে ওই চা দোকানি দগ্ধ হয়েছেন। তার দুই হাত ও পা পুড়ে গেছে বলে।
২টার দিকে তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
