২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের কমিটি গঠন নিয়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 07:11 PM

Updated : 12 Apr 2022, 01:24 AM

নগরীর ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে চকবাজার থানার এসআই ইয়াসির আরাফাত জানিয়েছেন।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদায় অনুষ্ঠানের কমিটি গঠন নিয়ে বিবিএর অষ্টম সেমিস্টার ও চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা বিবাদে জড়ায়।

পুলিশ অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের চট্টেশ্বরীর মোড়ের দিকে এবং চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতর আটকে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে এসআই আরাফাত জানান।  

এসময় আধাঘণ্টার মতো বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।