২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলবোর্ড উচ্ছেদের সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

চট্টগ্রামে উচ্ছেদ অভিযানের সময় বিলবোর্ডের সঙ্গে রেকার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 10:12 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

নিহত শামসুল আলম (২২) চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) ক্রেন সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান নাইমা এন্টারপ্রাইজের কর্মী ছিলেন।

মঙ্গলবার গভীর রাতে নগরীর ওমর গণি এমইএস কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সিসিসি যান্ত্রিক বিভাগের সহকারী প্রকৌশলী সুদীপ বসাক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রেনের তার বিলবোর্ডের সঙ্গে লাগানোর সময় পাশ দিয়ে যাওয়া উচ্চ বোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় সামশুল আলম।

“তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। আজ সকালে তার মৃত্যু হয়।”

সামশুল আলমের বাড়ি কুমিল্লায়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।