২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে তিন কন্টেইনার পণ্য জব্দ

চট্টগ্রাম বন্দরে অসত্য তথ্য দিয়ে আমদানি করা তিন কন্টেইনার পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 06:36 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের ব্রাইট ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান ৬৭ টন ট্রেইলার হুইল রিম আমদানি করে, অথচ তারা ৫৬ টন আমদানির ঘোষণা দিয়েছিল।

গত ২৩ জানুয়ারি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রয়েল টেকনো জোন পণ্য খালাসের জন্য ‘বিল অব অ্যান্ট্রি’ দাখিল করে।

জাকির জানান, তদন্তে প্রমাণ মিলেছে শুল্ক ফাঁকি দেওয়ার জন্য তারা মিথ্যা তথ্য দিয়েছিল।