২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকায় পানিতে ডুবে মারা গেছে চার বছরের এক শিশু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 02:53 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দুর্জয় চক্রবর্তী (৪) পটিয়ার কেলিশহরের ব্রাক্ষণ পাড়ার লিটন চক্রবর্তীর ছেলে।

লিটন চাকরিসূত্রে গোমদণ্ডীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. বাবর জানান, বাসার কাছে ডোবার পাশে খেলার সময় শিশুটি পানিতে পড়ে যায়।

“হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।”