২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় বাস উল্টে নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 08:52 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

নিহত দুইজনের আনুমানিক বয়স ২৫ ও ২২ বছর।

পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে বিলাসী পরিবহনের কক্সবাজারমুখী মিনিবাসটি পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হন সাতজন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

আহত দুজন হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন।