চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ল ৭ বসতঘর
চট্টগ্রামের হালিশহরে অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে সিডিএ ২০ নম্বর সড়কে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সাতটি সেমিপাকা বসতঘর আগুনে পুড়ে যায় বলে জানান তিনি।
অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।
ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
