২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অটোরিকশায় জিপের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

নিহত মেহের মুর্শিদী (৩৮) কাপ্তাই রাজভিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নজরের টিলা এলাকায়।

সোমবার বিকালে কাপ্তাই উপজেলার রায়েরহাট এলাকায় দুর্ঘটনায় ওই শিক্ষক গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রায়েরহাট এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে একটি জিপ ধাক্কা দেয়। এতে মেহের গুরুতর আহত হন।