২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন: চট্টগ্রামে টিকল ৫ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি’র যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 09:07 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

রোববার সকালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এ ক্যাম্পেইনে অংশ নেয় এক হাজার ৭০০ জন প্রতিযোগী। তাদের মধ্যে পাঁচ জনকে বাছাই করা হয়েছে।

প্রতিভাবান ফাস্ট বলার খুঁজতে এ ক্যম্পেইন হবে দেশের ১৬ জেলায়। এতে বাছাইকৃতদের ঢাকায় ‘হাই পারফরম্যান্স ক্যাম্পে’ প্রশিক্ষণ দিয়ে চূড়ান্তভাবে ১০ জন ছেলে ও দুই জন মেয়েকে নির্বাচিত করা হবে।

রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৪ জানুয়ারি শেষ হয় ক্যাম্পেইনের নিবন্ধন প্রক্রিয়া।

সাকালে চট্টগ্রামে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিসিবির ভাইস প্রেসিডেন্ট আ জ ম নছির উদ্দিন এবং বিসিবির ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আনাম।   

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জেলায় ৩৯ হাজার ৪১৮ জন এ ক্যাম্পেইনে নিবন্ধনের জন্য আবেদন করেছেন। শারীরিক সক্ষমতা ও দক্ষতার ভিত্তিতে বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে।