২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির নেতা এনামুল কারাফটকে ফের গ্রেপ্তার

রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলার অন্যতম পরিকল্পনাকারী ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবিরকে কারাফটক থেকে আবার আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 06:38 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

বৃহস্পতিবার দুপুরে জামিনে ছাড়া পাওয়ার পর কারফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন।

এনিয়ে এনামুলকে তৃতীয় দফায় কারাফটক থেকে আটক করা হল।

ওসি জসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে।”

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানান, এনামুলের জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তা যাচাই বাছাই করে দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়।

তেল শোধনাগার পদ্মা, মেঘনা ও যমুনায় হামলার পরিকল্পনা করার অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি বাকলিয়া এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক এনামুল কবিরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বছরের ২২ জুলাই ও ১০ ডিসেম্বর দুদফায় জামিনে ছাড়া পাওয়ার তাকে আটক করে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।