২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসূতির মৃত্যু: চিকিৎসকের বিচার দাবিতে মানববন্ধন

চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি’র ভাতিজী মেহেরুন্নেসা রিমার মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিচার দাবি করেছে স্বজনরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 07:48 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

পাশাপাশি বেসরকারি হাসপাতাল সার্জিস্কোপের নিবন্ধন বাতিলেরও দাবি জানান তারা।

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

মেহেরুন্নেসা রিমা নগরীল পাঁচলাইশ এলাকার সার্জিস্কোপ হাসপাতালে ডা. শামীমা সিদ্দিকী রোজীর তত্ত্বাবধানে ভর্তি হয়ে সন্তান জন্মদানের সময় গত রোববার সকালে মারা যান।

এ ঘটনায় চিকিৎসকের অবহেলায় রিমা মারা গেছে অভিযোগ তুলে সন্ধ্যায় হাসপাতাল ভাঙচুর করে তার স্বজনরা।

মানববন্ধনে রিমার বাবা খায়রুল বাশার চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ডা. রোজিকে প্রত্যাহার ও তার শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অন্যদের মধ্যে রিমার বড় ভাই মোস্তফা জামান বক্তব্য রাখেন।