২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিল বকেয়ায় মামলা-জরিমানা

চট্টগ্রামে বিল বকেয়া থাকা এবং অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করায় ১১টি মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 07:32 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

বুধবার নগরীর পাথরঘাটা এলাকায় পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম বিদ্যুৎ আদালত (দক্ষিণ) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন নেতৃত্ব দেন।

অভিযানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকজন গ্রাহকের কাছ থেকে ৪৮ লাখ ৪০ হাজার ৭৮৪ টাকা বিল বকেয়া থাকায় তাদের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়।

আর অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় ফুড সিটির মালিক বোখারি আজাদকে ৩০ হাজার টাকা ও নির্মাণ কাজে নতুন সংযোগ না নেয়ায় ইয়াকুবনগর এলাকার তামরিন দোভাষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।