২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের ২ একর জমি উদ্ধার

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় অবৈধ দখলে থাকা রেলওয়ের প্রায় দুই একর জমি পুনরুদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 05:41 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিআরবি সংলগ্ন রেলওয়ে হাসপাতাল কলোনি এলাকায় বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা পরিচালিত অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি ঘর ভেঙে দেওয়া হয়।

ইশরাত রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতাল কলোনি এলাকার অনেক বাসিন্দা তাদের বরাদ্দ করা ঘরের মূল কাঠামোর বাইরে ঘর তুলেছিলেন। এছাড়া ওই কলোনি এলাকায় অবৈধভাবে একটি বস্তিও গড়ে উঠেছিল।

অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা এসব ঘর ভেঙে দেওয়া হয় বলে জানান তিনি।