২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হোটেল মেরিডিয়ানের সঙ্গে গ্রামীণ ফোনের চুক্তি

চট্টগ্রামের হোটেল মেরিডিয়ান গ্রুপ বেসরকারি টেলিফোন অপারেটর গ্রামীণ ফোনের সঙ্গে পাঁচ বছরের একটি চুক্তি করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 09:42 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

সোমবার হোটেল মেরিডিয়ানে এই চুক্তি সম্পাদিত হয় বলে গ্রামীণ ফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এই চুক্তির আওতায় মেরিডিয়ান গ্রুপ আগামী পাঁচ বছর গ্রামীণ ফোনের বিভিন্ন টেলিকম সুবিধা সাশ্রয়ী মূল্যে তাদের দৈনন্দিন ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবে।

মেরিডয়ান গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের ডিরেক্টর আকিব কামাল ও গ্রামীণ ফোনের পক্ষে হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় গ্রামীণ ফোন চট্টগ্রাম সার্কেলের বিজনেস হেড এম শাওন আজাদ, হেড অফ রিজিওনাল বিজনেস সেলস শাকিব আলতাফ, মেরিডিয়ান গ্রুপের ডিজিএম (এফঅ্যান্ডএ) সিয়াম উল ইসলাম ও সিরাজুল হক উপস্থিত ছিলেন।