২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক চেম্বারে জায়গা পেলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ'র (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ'র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 07:53 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

২০১৬-২০১৭ মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন বলে সিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়।

মাহবুবুল আলম চট্টগ্রামের রাউজানের গহিরা ইউনিয়নের দালাই নগর গ্রামের নূরুল আলম ও আনোয়ারা বেগমের সন্তান।

তিনি ব্যবসা-বাণিজ্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এছাড়া কনফেডারেশন ও ইস্টার্ন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন মাহবুবুল আলম।