মাইজভাণ্ডারীর ওরশে উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি
চট্টগ্রামে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১১০তম ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (এসজেডএইচএম) ট্রাস্টের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ জানুয়ারি ওরশকে কেন্দ্র করে মাইজভাণ্ডারী ট্রাস্ট এসব কর্মসূচি গ্রহণ করেছে।
পরদিন ১৫ জানুয়ারি নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ে হবে শিশু-কিশোর সমাবেশ।
এছাড়া ১০ দিনের কর্মসূচির মধ্যে যাকাত বিতরণ, বৃত্তি প্রদান, আলোচনা সভা, মহিলা মাহফিল ধর্মীয় প্রীতি সম্মেলন, ওলামা সমাবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি রয়েছে বলে জানান তিনি।
লিখিত বক্তব্যে ট্রাস্ট সচিব মোমিন বলেন, মাইজভাণ্ডার দর্শনের মূল শিক্ষা বিশ্বভ্রাতৃত্ব ও সর্বজীবের প্রতি ভালোবাসা প্রচারে কাজ করে যাচ্ছে ট্রাস্ট। পাশাপাশি উগ্র ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতার কাজও করে যাচ্ছে।
তারই অংশ হিসেবে ওরশ উপলক্ষ্যে ১০ দিনব্যাপী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
