২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহাদ্দারহাটে বসেছে সিসি ক্যামেরা

চট্টগ্রাম, জানুয়ারি ০৫- বন্দর নগরীর বহদ্দারহাট এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করেছে চট্টগ্রাম নগর পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 12:28 AM

Updated : 20 Aug 2022, 11:31 AM

মঙ্গলবার সকালে বহদ্দার হাট মোড় ও আশপাশের এলাকায় নতুন করে ৯৫টি ক্যামেরা স্থাপন করে এর পর্যবেক্ষণ কাজ উদ্বোধন করেন পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, “ক্যামেরাগুলো ব্যবহার করে এ এলাকার চুরি, ডাকাতিসহ যে কোন অপরাধমূলক ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।”

পুরো চট্টগ্রাম শহরকে সিসি ক্যামেরার পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনারও ঘোষণা দেন পুলিশ কমিশনার।

২০১৪ সালের ৩০ জুন নগরীর ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রথমে ৫৬টি সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করে নগর পুলিশ। কয়েকটি এলাকায় তা লাগানোও হয়।

গতবছর থেকে বিভিন্ন আবাসিক এলাকার পাশাপাশি, ধর্মীয় স্থাপনা এবং বাজারেও এই ক্যামেরা বসানো হচ্ছে।