সড়কে দুর্ঘটনায় রেলকর্মী নিহত
চট্টগ্রামে ট্রাকচাপায় এক রেল কর্মচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার পুরাতন পোস্ট অপিসের সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দিলীপ ব্যানার্জী (৫৬) পূর্ব রেলের সদর দপ্তর সিআরবিতে টিএলআর শাখায় কর্মরত ছিলেন।
সরদঘাট থানার এসআই ইউসুফ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরাতন পোস্ট অফিসের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।”
এতে ঘটনাস্থলে দিলীপ মারা যায় বলে জানান তিনি।
এদিকে ঘটনার পরপর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইউসুফ।
