শিশুর গলাকাটা লাশ উদ্ধার
চট্টগ্রামে বাসা থেকে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শের-শাহ বাংলা বাজারের গুলশান আবাসিক এলাকার দিদার কলোনির ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে করে বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
শিশুটির মা একটি পোশাক কারখানায় কাজ করেন এবং বাবা সবজি বিক্রেতা বলে জানান তিনি।
নিহতের মা-বাবার বরাত দিয়ে মহসিন বলেন, “সকালে বাসা থেকে বের হওয়ার সময় আজিমকে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে দেখেছেন তারা।
“পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা বাসায় ফিরে বিছানায় আজিমের গলাকাটা লাশ দেখতে পান।”
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আজিমের লাশ উদ্ধার করে, বলেন ওসি মহসিন।
