সাতকানিয়ায় দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে পাঠানীপুল এলাকায় কক্সবাজারমুখী হানিফ পরিবহনের বাস ও দোহাজারীমুখী অটো রিকশার মধ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান, অটোরিকশা আরোহী ৩২ বছর বয়সী অজ্ঞাতনামা ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত সালাউদ্দিন (৩০) ও পারভেজ হাসানকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
