আ. লীগের জোবায়ের সাতকানিয়ার পৌর মেয়র
সাতকানিয়ার পৌর ভোটে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জোবায়ের।
এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উল্লাহ বুধবার রাতে এই ফল ঘোষণা করেন।
তিনি বলেন, মো. জোবায়ের নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২০ হাজার ২৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাজী রফিকুল আলম দুই হাজার ২৮৯ ভোট পেয়েছেন।
এছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির ইউসুফ চৌধুরী ৯৯ ভোট পেয়েছেন।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ পৌরসভার ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সব মিলিয়ে ৬৯ শতাংশ ভোট এবার বাক্সে পড়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান।
এ পৌরসভায় বিএনপির প্রার্থী রফিকুল আলম ভোট চলার মধ্যেই অনিয়মের অভিযোগ তুলে সাতকানিয়ার মেয়র আ. লীগের ফের ভোট করার দাবি জানান।
