২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় শাজাহান শিকদার নির্বাচিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৌর ভোটে আওয়ামী লীগের শাজাহান শিকদার মেয়র পদে জিতেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:01 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

শাজাহান শিকদার নৌকা প্রতীকে ১২ হাজার ৯৮৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হেলাল উদ্দিন শাহ ধানের শীষ প্রতীকে দুই হাজার ১৫৮ ভোট পেয়েছেন।

এছাড়া মেয়র পদে আবদুর রহমান জামি ৪৯১ ভোট, মোজাম্মেল হক ৮৭ ভোট পেয়েছেন।

রাঙ্গুনিয়ায় ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ২২ হাজার ৪৮৯ ভোটের মধ্যে পড়েছে ১৬ হাজার ১২৭ ভোট।

এই পৌরসভায়ও বিএনপি প্রার্থী হেলাল উদ্দিন সকাল ১০টার দিকে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একইসাথে তিনি পুণঃভোটের দাবিও জানান।

পৌরসভা নির্বাচনের আরও খবর