২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানের মেয়র আ.লীগের দেবাশীষ পালিত

চট্টগ্রামের রাউজানে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী দেবাশীষ পালিত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কুল প্রদীপ চাকমা ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী দেবাশীষ পালিত নৌকা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল্লাহ আল হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ১২০ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সাইফুল ইসলাম চৌধুরী রানা ৭৪ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী মীর মনসুর আলম ৮১৫ ভোট পেয়েছেন।

রাউজানে ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৫ হাজার ৯৪ ভোটের মধ্যে পড়েছে ৩১ হাজার ৫৭৫ ভোট। এর মধ্যে বাতিল হয়েছে ৪০৪টি।

এই পৌরসভায় বিএনপি প্রার্থী হাসান বেলা সাড়ে ১১টার দিকে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে চট্টগ্রাম শহরে চলে আসেন। একই সাথে তিনি পুণঃভোটের দাবিও জানান।

পৌরসভা নির্বাচনের আরও খবর