২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

ব্যালট ছিনতাইয়ের চেষ্টার পর চট্টগ্রামের পটিয়ায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 05:03 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার বেলা ৩টার দিকে পটিয়া পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীদের এ চেষ্টার পর ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছে।

ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, “একদল লোক এসে কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। তখন ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।”