চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন
পেট্রোবাংলার পরিচালক মো. রুহুল আমীনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা মুহাম্মদ আবদুল্লাহকে গত ১৩ ডিসেম্বর ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর নিয়োগ দেয় সরকার।
১৯৮৫ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রুহুল আমীন এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্ম-সচিবের দায়িত্ব পালন করেন।
