২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সরকারি আট স্কুলে ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম নগরীর আটটি সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে এবং একটি সরকারি স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত একযোগে আটটি সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে আট হাজার ৩৬৩ জন আবেদনকারীর মধ্যে সাত হাজার্ ৮৮৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল।

যেসব বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির পরীক্ষা হয় সেগুলো হলো- হাজি মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, মুসলিম হাইস্কুল, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

এছাড়া বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সপ্তম শ্রেণিতে বিদ্যালয়টিতে ভর্তিতে আগ্রহী ৮৭০ জন আবেদনকারীর মধ্যে ৭৭৭ জন পরীক্ষায় অংশ নেয়।

এর আগে ২২ ডিসেম্বর চট্টগ্রামের নয়টি সরকারি স্কুলে পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।