২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোট: সাতকানিয়ার ওসিকে প্রত্যাহার

ভোটের মাত্র চার দিন আগে চট্টগ্রামের সাতকানির থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শুক্রবার ইসির এ নির্দেশনা পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠিয়েছেন উপ সচিব সামসুল আলম।

এ নির্দেশা অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিয়ে ইসি সচিবালয়ে অবহিত করতে বলা হয়েছে।

চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

পক্ষপাত ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হল বলে জানান ইসির একজন কর্মকর্তা।

ইতোমধ্যে কালকিনি, কুলাউড়া ও মতলব উত্তরের ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। আরও কয়েকজন ওসির বিরুদ্ধে তদন্ত চলছে।

৩০ ডিসেম্বর ২৩৩ পৌরসভায় ভোট হবে।