২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ২২ আলোকচিত্রীর ছবি প্রদর্শনী নেপালে

চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২২ জন আলোকচিত্রীর ৪৪টি ছবি প্রদর্শনী শুরু হয়েছে নেপালে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 06:02 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

বৃহস্পতিবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর পাটান মিউজিয়ামে ‘মাই সয়েল, মাই সোল’ শীর্ষক দুই দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়।

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এর উদ্বোধন করেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে জানানো হয়, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

সংগঠনের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কনস্যুলার শামীমা চৌধুরী ও কাঠমান্ডু ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ খারকি।

গত বছরের শেষ দিকে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায়ও এই প্রদর্শনী হয়।