২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বতন্ত্র মেয়রপ্রার্থীর ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার এক স্বতন্ত্র মেয়রপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার দুপুরে পৌরসভার গাছবাড়িয়া এলাকায় জসীম উদ্দিনের ক্যাম্পে এঘটনা ঘটে।

প্রার্থীর ভাই ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে চার-পাঁচজন যুবক লাঠিসোটা নিয়ে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এবং পাচলাইশ থানার ওসিকে জানানো হয়েছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, “এ ব্যাপারে প্রার্থীর পক্ষ থেকে আমাকে মৌখিকভাবে জানিয়েছে।

“আমি হামলার প্রমাণসহ লিখিতভাবে জানাতে বলেছি।”