২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মচারী ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এক কর্মচারীর কাছ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 01:18 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশন সংলগ্ন শিক্ষাবোর্ড ভবন থেকে হিসাব শাখার অফিস সহকারী মাহমুদুল হক (৪৫) ও তার সহযোগী আবদুল আজিজকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার এসআই মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুইজনেরই বাড়ি কক্সবাজারের উখিয়ায়।

“গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদুল হককে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে ছয়তলায় তার কক্ষের পাশের বাথরুমে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।”

এসআই মনিরুল বলেন, আজিজ শিক্ষাবোর্ড ভবনে এসেছিলেন মাহমুদুলের কাছ থেকে ইয়াবা নেওয়ার জন্য।

তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এসআই মনির জানান।