২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকলিয়ায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বাকলিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 03:13 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

সোমবার সকালে বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আনুমানিক ২২ বছর বয়সী ওই শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।

বাকলিয়া থানার এসআই মো. রাসেল জানান, সকালে চারতলা ভবনটির তৃতীয় তলায় কাজ করছিল ওই শ্রমিক।

“এসময় ভবনের পাশে ঝুলন্ত তারে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।”

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান।