২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৌনে ২ লাখ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় একটি বিলাসবহুল গাড়ি থেকে পৌনে দুই লাখ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 01:30 AM

Updated : 12 Oct 2022, 04:43 PM

গ্রেপ্তারকৃতরা হলেন এহসান মোহাম্মদ আরাফাত (৩২) ও মো. সিরাজুদ্দিন (৩৬)।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব৪ নামের একটি বিলাসবহুল গাড়ি অনন্যা আবাসিক এলাকায় থামিয়ে তল্লাশি করা হয়।

“এ সময় গাড়িতে প্লাস্টিকের ব্যাগে রাখা ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ আরাফাত ও সিরাজুদ্দিনকে আটক করা হয়। ইয়াবাগুলো তারা আনোয়ারা থেকে হাটহাজারীতে নিয়ে যাচ্ছিলেন।”

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান। তবে আটক দুইজন সম্পর্কে বা এর সাথে অন্য কেউ জড়িত কি না সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।