২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশার নতুন ভাড়া কার্যকর ১ জানুয়ারি

চট্টগ্রামে নতুন বছরের প্রথম দিন থেকে নতুন ভাড়ায় চলবে সিএনজি চালিত অটোরিকশা। মিটার ছাড়া যাত্রী পরিবহন করলে জরিমানা গুণতে হবে চালকদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 02:15 PM

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১ জানুয়ারি থেকে সিএনজি চালিত অটোরিকশার চালকরা মিটার ছাড়া যাত্রী পরিবহন করতে পারবেন না।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

মঙ্গলবার সন্ধ্যায় নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোরিকশার সর্বনিম্ন ভাড়া হবে ৪০ টাকা।

প্রথম দুই কিলোমিটার ৪০ টাকায় এবং পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা করে যাত্রী পরিবহন করবেন চালকরা।

এছাড়া বিরতিতে প্রতি মিনিটে দুই টাকা করে ভাড়া আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন না করলে যাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষে ০১৯১৯ ৯১১৯১১ অথবা ০৩১ ৬১৯৮৮০ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে।