চট্টগ্রামে মেয়াদ উত্তীর্ণ ঘি পেয়ে কারখানাকে জরিমানা
মেয়াদ উত্তীর্ণ ঘি রাখায় চট্টগ্রাম নগরীর খুলশিতে একটি ঘি তৈরির কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর খুলশি থানাধীন ফয়েজ লেক এলাকার কোহিনূর কমেন্ড অ্যান্ড মামুন ঘি কোম্পানিকে এ জরিমানা করা হয় সিসিসি’র জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, অভিযানে কারখানায় মেয়াদ উত্তীর্ণ ঘি পাওয়া গেলে ওই কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওই ঘি তৈরির কারখানা থেকে বাবুর্চিদের অনৈতিক সুবিধা দেওয়ার জন্য রাখা বেশকিছু টোকেন উদ্ধার করা হয়।
