পরিবেশ দূষণ: চট্টগ্রামে আরও ১৫ ইটভাটায় জরিমানা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিবেশ দূষণ ও ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে টানা অভিযানের তৃতীয় দিনে আরও ১৫ ভাটাকে সাত লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই এসব ভাটা পরিচালিত হচ্ছিল।
পরিবেশের ছাড়পত্র না থাকা ও পরিবেশ দূষণ করায় ১৫টি ইটভাটাকে মোট সাত লাখ ৬০ হাজার টাকা জরিমানা এবং মোট আট হাজার ঘনফুট কাঠ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার ও বুধবার দুইদিনে একই উপজেলার আরও ২৪টি ইটভাটার কাছ থেকে পরিবেশ ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা ও দূষণের দায়ে মোট নয় লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে।
