২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরও ১৪ ইটভাটার জরিমানা-কাঠ জব্দ

পরিবেশ ছাড়পত্র না থাকা ও দূষণের দায়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আরও ১৪টি ইটভাটার কাছ থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 02:11 PM

অভিযানে ভাটায় ইট পোড়ানোর জন্য রাখা ১২ হাজার ঘনফুট কাঠও জব্দ করা হয়।

বুধবার রাঙ্গুনিয়ার রানিরহাট এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১৪টি ইটভাটার কোনোটির কোনো ধরনের পরিবেশ ছাড়পত্র ছিল না। এসব ভাটা আশপাশের পরিবেশ দূষণ করছিল।

"১৪টি ইটভাটা কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন পরিমাণে মোট চার লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভাটায় পুড়ানোর জন্য আনা ১২ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়।"

এর আগে মঙ্গলবার রাঙ্গুনিয়ার ইসলামনগর ও ছাদেকনগর এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনার পাশাপাশি দূষণসহ বেশ কয়েকটি অভিযোগে ১৩টি ইটভাটাকে মোট পাঁচ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে একটি ইটভাটা থেকে চার হাজার ঘনফুট কাঠও জব্দ করা হয়।

পুরনো খবর:

চট্টগ্রামে ১৩ ইটভাটায় জরিমানা, কাঠ জব্দ