২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৩ ইটভাটায় জরিমানা, কাঠ জব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পরিবেশ দূষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে ১৩টি ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার উপজেলার ইসলামনগর ও ছাদেকনগর এলাকায় পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনের নেতৃত্ব দেন।

অভিযানে ১৩ ইটভাটার একটি থেকে চার হাজার ঘনফুট কাঠও জব্দ করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা একটি ইটভাটা থেকে ওই চার হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনার পাশাপাশি পরিবেশ দূষণসহ বেশ কয়েকটি অভিযোগে ১৩টি ইটভাটাকে মোট পাঁচ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে র‌্যাব, আনসার ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করে বলে জানান তামিম আল ইয়ামিন।