২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেইলারে কভার্ড ভ্যানের ধাক্কা, চালক ও সহকারী আহত

চট্টগ্রাম বন্দর এলাকায় ট্রেইলারের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন একটি কভার্ড ভ্যানের চালক ও তার সহকারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 11:47 AM

Updated : 22 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার ভোরে সল্টগোলা সিমেন্ট ক্রসিংয়ে এ ঘটনা বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক জানিয়েছেন।

আহত চালক সোহেল ও তার সহকারী ইরফানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মালেক জানান, থেমে থাকা ট্রেইলারকে নিয়ন্ত্রণ হারানো কভার্ড ভ্যানটি পেছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়।

“পরে আগ্রাবাদ ও ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা কভার্ড ভ্যানের দুমড়ানো অংশে আটকে পড়া দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”