২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রাক চালক খুন

সীতাকুণ্ডে এক ট্রাক চালককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ‍পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 08:24 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

নিহত নুরুল আমিন (৪৫) স্থানীয় একটি সিমেন্ট প্রস্তুতকারক কারখানার ট্রাক চালক হিসেবে কাজ করতেন।

শুক্রবার সকালে উপজেলার কদমরসুল এলাকা থেকে পুলিশ নুরুলের লাশ উদ্ধার করে বলে সীতাকুণ্ড থানার এসআই কামাল হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাতে ট্রাক রেখে বাড়ি ফেরার পথে কদমরসুল সালেহ কার্পেট এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুরুলকে হত্যা করা হয়। এরপর লাশ রাস্তার পাশে ফেলে যায় খুনিরা।”

পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।