২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে অনুমোদনহীন ইটভাটা বন্ধ

পরিবেশ ছাড়পত্র ও অনুমোদন না থাকায় চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 09:30 PM

Updated : 12 Oct 2022, 04:37 PM

বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সন্দ্বীপপাড়া এলাকায় ‘নানা ব্রিক্স’ নামের এই ইটভাটাটি বন্ধ করে দেয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনভূমি সংলগ্ন এ ইটভাটার পরিবেশের ছাড়পত্র ও অনুমোদন ছিল না।

“তাই আমরা ইটভাটার চুল্লিতে পানি ঢেলে সেটাকে ইট উৎপাদনে অকার্যকর করে দিই।”

পরিবেশ দূষণকারী এমন ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তামিম আল ইয়ামিন।